অনন্যার জন্মদিনে প্রেমিকের শুভেচ্ছা, ঠাট্টা করলেন সুহানা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ AM

অনন্যার জন্মদিনে প্রেমিকের শুভেচ্ছা, ঠাট্টা করলেন সুহানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৪:৪৫:৪৮ AM

 অনন্যার জন্মদিনে প্রেমিকের শুভেচ্ছা, ঠাট্টা করলেন সুহানা

ছবি : সংগৃহীত


নিজের প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডে প্রেম করছেন। সেই উত্তেজনা নিজেও সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন শাহরুখ কন্যা সুহানা খান। বহু দিন ধরে জল্পনা, আম্বানিদের কর্মচারী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পাণ্ডে। এতদিন এ বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু অনন্যার জন্মদিনে এবার প্রেম গাঁথা ফাঁস করে দিলেন ওয়াকার নিজেই।

জন্মদিন উপলক্ষ্যে অনন্যার ছবি ভাগ করে নিয়ে ওয়াকার লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশাল! আই লাভ ইউ অ্যানি।’ এই পোস্টই স্পষ্ট করে দিয়েছে, প্রেম যথেষ্টই ঘনীভূত হয়েছে তাদের। আর তা দেখে মজা নিতেও ভুললেন না অনন্যার বান্ধবী তথা শাহরুখ কন্যা সুহানা; বান্ধবীর সঙ্গে প্রকাশ্যেই ঠাট্টা করলেন।

সেই পোস্টে ওয়াকার একবার ‘আই লাভ ইউ’ বলেছেন। সেটিকে কেন্দ্র করে সুহানা তার প্রিয় বান্ধবীকে দু’বার ‘আই লাভ ইউ’ লিখলেন। অনন্যার বেশ কিছু ছবি দিয়ে সুহানা লিখেছেন, ‘আমার প্রিয় বার্থডে গার্ল। আই লাভ ইউ! আই লাভ ইউ!’

এই জন্মদিনের শুভেচ্ছা নিয়ে আবার নেটিজেনরা শুরু করেছেন রসিকতা! তাদের প্রশ্ন ছিল এমন- অনন্যাকে কে বেশি ভালোবাসেন, তা নিয়ে কি ওয়াকার ও সুহানার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে?

অনন্যা ও ওয়াকারের প্রথম দেখা মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির ক্রুজ পার্টিতে। অনন্ত-রাধিকার রাজকীয় সেই বিয়েতে নাকি একান্তে নাচছিলেন তারা। আশেপাশে কে আছেন, সেই সব তোয়াক্কা না করেই নাকি প্রেমের গানে ওয়াকারের বাহুডোরে নাচছিলেন অনন্যা, দাবি অনন্যারই এক ঘনিষ্ঠ সূত্রের। এমনকি সেই বিয়ের আসরেই নাকি ওয়াকারকে সঙ্গীর তকমাও দিয়েছিলেন অনন্যা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর