গাজার জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় ৫০ শিশুকে হত্যা করা হয়েছে: ইউনিসেফ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

গাজার জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় ৫০ শিশুকে হত্যা করা হয়েছে: ইউনিসেফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১০:২১:০৩ পূর্বাহ্ন

গাজার জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় ৫০ শিশুকে হত্যা করা হয়েছে: ইউনিসেফ

গাজা সিটিতে জাবালিয়া এলাকায় গতকাল শনিবার পোলিও টিকাদান কর্মসূচি চালাকালে হামলা হয়েছে ছবি: রয়টার্স


উত্তর গাজায় এ সপ্তাহে ভয়াবহ হামলা চলেছে। এসব হামলায় শুধু গত ৪৮ ঘণ্টায় জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থারটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

জাবালিয়া এলাকায় ইউনিসেফের কর্মীরা পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় গতকাল শনিবার হামলা চালানোর তথ্য পেয়েছেন বলেও জানান রাসেল। তিনি বলেন, সন্দেহজনক ইসরায়েলি কোয়াডকপ্টার জাবালিয়াতে হামলা চালিয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল আরও বলেন, পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গতকাল সকালের ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত কোনো কর্মী আহত হননি। এ ঘটনা তাঁকে গভীরভাবে আহত করেছে বলে জানান তিনি।

রাসেল আরও বলেন, জাবালিয়া, গাজায় বেসামরিক লোকদের ওপর যে নির্বিচারে হামলা চলছে, তার উদাহরণ হলো, পোলিও টিকাদানকেন্দ্র, ইউনিসেফের কর্মীদের ওপর হামলার ঘটনা।

জৈন্তাবার্তা / সুলতানা