বিপিএলে গাইবেন জেমস, সত্য নাকি গু জ ব?
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ AM

বিপিএলে গাইবেন জেমস, সত্য নাকি গু জ ব?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:১২:৩৯ AM

বিপিএলে গাইবেন জেমস, সত্য নাকি গু জ ব?

ছবি : সংগৃহীত


ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি বিপিএল নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। কোন ক্রিকেটার কোন দলের হয়ে এবারের বিপিএল মাতাবেন তা চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

জাঁকজমক আয়োজনে শুরু হবে বিপিএলের এবারের আসর। একাধিক আন্তর্জাতিক তারকাও নাকি হাজির হবেন উদ্বোধনী অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খান ও বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস।

তবে জেমসের পারফরম্যান্সের বিষয়টি সত্যি নাকি গুজব- এ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ভক্তরা প্রবল প্রত্যাশা রাখলেও এই রকস্টারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিশ্চয়তা মেলেনি।

এ প্রসঙ্গে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে বিপিএলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। কেউ ইচ্ছাকৃত এমন গুজব ছড়াচ্ছে।’

এর আগে, ২০২৩ সালে বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন জেমস। তুমুল জনপ্রিয় এই গায়ক মঞ্চে উঠতেই মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর