দেশের পরিস্থিতিতে ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ AM

দেশের পরিস্থিতিতে ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:১০:০৪ AM

দেশের পরিস্থিতিতে ব্যবসা নিয়ে বিপাকে ওমর সানী

ছবি : সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এক সময়ের দাপুটে এই অভিনেতা এখন ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামের রেস্তোরাঁ। শুধু ঢাকাতেই নয়, দেশের অনেক স্থানেই রেস্তোরাঁটির শাখা খোলা হয়েছে।তবে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা নিয়ে বিপাকে পড়েছেন ওমর সানী। এক ভিডিওবার্তায় এই অভিনেতা জানান, দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে বুঝতে পারলে এই ব্যবসায় নামতেন না তিনি।

সানীর কথায়, ‘প্রতিনিয়ত সাফার করছি কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়ত ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।’দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে নানা সময় প্রতিবাদ করেছেন ওমর সানী। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে চুপ থাকায় অনেকেই তার সমালোচনা করছিলেন। বিষয়টি নজর এড়ায়নি ওমর সানীর। তার কথায় উঠে এসেছে দ্রব্যমূল্যেলের বিষয়টিও।

সানী বলেন, ‘অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি।’এদিকে, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনাতেই সেখানে তার অবস্থান বলে জানা গেছে।

সানীর কথায়, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর