৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ AM

৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৩:০২:২৮ AM

৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

ফাইল ছবি


প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন বরেণ্য সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান। অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সাথে আলোচনা।

আবারও শুরু হতে যাওয়া অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান। এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক হিসেবে খ্যাত শফিক রেহমান বলেন, ‘আমার নামের সাথে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্খিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। কিন্তু সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত। আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সাথেই থাকবেন। স্বপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।’

তাহমিনা মুক্তার প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ১ ডিসেম্বর থেকে। প্রতি সপ্তাহের রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর