বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আ টকে দিল পুলিশ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ AM

বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আ টকে দিল পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১০:০৫:০৭ AM

বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আ টকে দিল পুলিশ

ছবি : সংগৃহীত


অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন তিনি।গতকাল শনিবার সকালে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এরপর বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ থাকার কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তারা বিব্রতবোধ করছিলেন।সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এ অভিনেত্রী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর