বিজয়ের মাসে শাওনের ব্য তি ক্র মী উদ্যোগ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ AM

বিজয়ের মাসে শাওনের ব্য তি ক্র মী উদ্যোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১১:২০:১০ AM

বিজয়ের মাসে শাওনের ব্য তি ক্র মী উদ্যোগ

ছবি: সংগৃহীত


অভিনেত্রী মেহের আফরোজ শাওন অনেক জনপ্রিয় নাটক, টেলিছবি ও সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়। এছাড়া তিনি একজন নির্মাতা ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত।

শাওনকে এখন আর নিয়মিত শোবিজের কাজে দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানান। আজ বিজয়ের মাসের শুরুতে ফেসবুক স্ট্যাটাসে নিজের এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি জানান, ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন। সেই ধারাবাহিকতায় প্রথম দিন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেছেন শাওন।

গানটি শেয়ার করে শাওন লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব’।

এরপর এই অভিনেত্রী আরও লেখেন, ‘যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা’।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।

এই দিনটিকে সামনে রেখেই প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ারের কথা জানালেন মেহের আফরোজ শাওন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর