বিয়ের বিষয়ে যা বললেন সাফা কবির
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ AM

বিয়ের বিষয়ে যা বললেন সাফা কবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ১০:৪৮:২৭ AM

বিয়ের বিষয়ে যা বললেন সাফা কবির

ছবি : সংগৃহীত


বিনোদন জগতের ছোটপর্দার অনেক তারকাই প্রেম আর বিয়ে নিয়ে সংবাদের শিরোনাম হলেও সেদিক থেকে একদমই আলাদা সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাফার প্রেম-ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না। তাই বলে দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না। কার সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী? কবে বিয়ে করছেন? এসব প্রশ্নের মুখে হরহামেশাই পড়তে হয় তাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বলেন, তিনি প্রেম করছেন, সেটি নিজের কাজের সঙ্গে। আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। এ অভিনেত্রী বলেন, অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই— আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবব যে...অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই।’

সাফা কবির বলেন, পরিবার-বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে, আবার কখনো পারিবারের ভালোবাসার মানুষ থেকে আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব— আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’

বিয়ে করতে চাইলেও আপাতত এ বিষয়ে কোনো ভাবনা নেই বলে জানান সাফা কবির। তিনি বলেন, সত্যিই আমি বিয়েতে এখন ফোকাসড নই। এ জন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। 

এ অভিনেত্রী বলেন, আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। সত্যিই বলতে— যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়, তখন মনে হয়, আমার তো বিয়ে করা উচিত। কারণ বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। এটা ছাড়া বিশ্বাস করেন, আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না।

সাফা কবির বলেন, দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রমী গল্পের কাজ করছি। সামনের ভালোবাসা দিবসের দিকে তাই তাকিয়ে আছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর