হাসপাতালে শুয়ে কী ভাবছেন পাভেল-ফারিণ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫২ PM

হাসপাতালে শুয়ে কী ভাবছেন পাভেল-ফারিণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০৮:৪৮:৫০ AM

হাসপাতালে শুয়ে কী ভাবছেন পাভেল-ফারিণ

ছবি: সংগৃহীত


জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ শুটিংয়ে সময় আহত হয়েছেন। আজ (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। এ খবর প্রকাশের পর এ তিন তারকার অনুরাগীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। সবাইকে স্বস্তির কথা জানিয়ে এ ওয়েবফিল্মের নির্মাতা কাজল আরেফিন অমি বিকেলে একটি স্ট্যাটাসে জানান- সবাই ভালো আছে। হাসপাতালে নেওয়া হয়েছে।

এরপর রাত আটটার দিকে অমি আরও একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা “হাউ সুইট”। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।’

অমি আরও লেখেন, ‘অপূর্ব ভাইয়া আল্লাহর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি। কিন্তু আমাদের পাভেল আর ফারিণ ইনজুরড। ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে। ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি, আর করছি সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সবার প্রতি, যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন, একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে। হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কিভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে!’

স্ট্যাটাসের শেষে অমি আরও লেখেন, ‘প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা