‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ AM

‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৯:৫৯:৩১ AM

 ‘৮৪০’ সিনেমা দেখে যা বললেন শামা ওবায়েদ

ছবি : সংগৃহীত


নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পেয়েছে তার এই নতুন সিনেমাটি ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন। সিনেমা মুক্তিকে সামনে রেখে গত বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে বিএনপি নেত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখার পর তিনি বলেন, নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদী গণতন্ত্র হরণের যে চরিত্র, সে চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন ৮৪০ চলচ্চিত্রের মাধ্যমে। আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত। বহুদিন পর সিনেমা দেখতে এসেছি। এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও টিমকে ধন্যবাদ।

শামা ওবায়েদ আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দল ১৭ বছর ধরে যুদ্ধ করেছি, অনেক নেতকর্মী অন্যায়ভাবে আহত-নিহত-গুম হয়েছে। আমাদের ছাত্রদের, বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের হারিয়েছি এ জুলাই-আগস্টের বিপ্লবে। এ আন্দোলন বহু বছর ধরে চলছে। সিনেমাটি দেখতে দেখতে তাদের কথাই মনে হচ্ছিল- যাদের আমরা হারিয়েছি, যারা অন্যায়ভাবে স্বৈরাচারী হাসিনার অত্যাচারের শিকার হয়েছে, কথা বলতে পারেনি, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে, দুদককে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের জীবনের সঙ্গে যা যা ঘটেছে , ছবিটা দেখে সেগুলোই মনে পড়ছিল।

তিনি বলেন, সাংস্কৃতিক বিপ্লবের ব্যাপক প্রয়োজন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো করে একইভাবে সাংস্কৃতিক জগতের মানুষেরা সংস্কৃতি দিয়ে পৃথিবীকে বাংলাদেশের কথা জানিয়েছিল। আজকে আবারও সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন যেন ভবিষ্যতে আবার স্বৈরাচারী শাসকরা আর কখনো এসে বসতে না পারে। সংস্কৃতির মাধ্যমে সমাজের, রাজনীতির চিত্র তুলে ধরতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম ও রাজনীতিবিদরা দুর্নীতি থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ গড়তে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর