অমিত শাহকে ‘হনু*মান’ আ খ্যা দিলেন বরুণ ধাওয়ান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ AM

অমিত শাহকে ‘হনু*মান’ আ খ্যা দিলেন বরুণ ধাওয়ান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৫:৫৩:১৭ AM

অমিত শাহকে ‘হনু*মান’ আ খ্যা দিলেন বরুণ ধাওয়ান

ছবি: সংগৃহীত


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার দেশের ‘হনুমান’ আখ্যা দিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। সেই ছবি ঘিরেই এক আলোচনাসভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 

সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ উঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।

এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন।’ 

‘অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংলাপের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নিন্দকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। আরেকজনের ভাষ্য, নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করেছেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে এই ছবিতে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর