বিজয় দিবসে সুখবর দিলেন শশী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ AM

বিজয় দিবসে সুখবর দিলেন শশী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ১১:৫৯:৫৭ AM

বিজয় দিবসে সুখবর দিলেন শশী

ছবি : সংগৃহীত


ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বড় পর্দা দিয়ে, তবে জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন অভিনেত্রী শারমীন জোহা শশী। বর্তমানে কাজ করেন খুব বেছে বেছে। বিজয় দিবসে বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সবাইকে জানিয়ে পরিবারের সম্মতিতে ১৬ সিম্বের বিয়ে করেছেন শশী।

অভিনেত্রী জানান, আমি বলেছিলাম সবাইকে জানিয়ে আনন্দময় পারিবেশে বিয়ে করব। বিয়েতে আমাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আমার মিরপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা ছোট পরিসরে সেরেছি। শিগগির বড় অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় সব মানুষদের নিয়ে গেট টুগেদার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

শশী জানিয়েছেন, তার বরের নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যান তিনি। এখন পর্যন্ত অসংখ্য টেলিছবি ও খণ্ডনাটকে অভিনয় করেছেন। একই সঙ্গে মডেলিংয়েও সুনাম কুড়িয়েছেন শশী। এখনো নিয়মিত অভিনয় করছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর