আবারো কারাবাসে যেতে হতে পারে আল্লু অর্জুনকে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ AM

আবারো কারাবাসে যেতে হতে পারে আল্লু অর্জুনকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১১:৩৫:০২ AM

আবারো কারাবাসে যেতে হতে পারে আল্লু অর্জুনকে

ছবি : সংগৃহীত


কপালে আবারো চিন্তার ভাঁজ দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের। জামিন পেয়েও স্বস্তিতে নেই অভিনেতা। আবারও কারাবাসে যেতে হতে পারে তাকে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এমন দুঃসংবাদ পান আল্লু। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুলিশ আবেদন করায় আল্লুর আবারো হাজতবাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আশঙ্কা করছেন তার অসংখ্য ভক্তরা।

জানা যায়, হাই কোর্ট থেকে জামিন পেলেও সে জামিন মানতে নারাজ ভারতের পুলিশ প্রশাসন। তাই নায়কের জামিন বিষয়ে নতুন রায় পেতে আবারো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে পুলিশ জানায়, প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে প্রেক্ষাগৃহে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে আল্লু সেখানে এসে উপস্থিত হন। তাই ওই অঘটনের দায় কোনোভাবেই এড়াতে পারেন না এই অভিনেতা।

পুলিশের এমন অভিযোগের ভিত্তিতে সুপ্রীম কোর্ট আল্লু অর্জুনের বিষয়ে নতুন রায় জানালে যেকোনো সময়ই কারাবাসে যেতে হতে পারে আল্লুর। এতে অভিনেতার স্বাভাবিক জীবনও অনিশ্চিত হয়ে পড়বে।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে এই অভিনেতাকে।ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন। তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী এবং অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।

এ আবেদনের প্রেক্ষিতে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর