বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ছবির কাজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ PM

বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ছবির কাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০৩:২১:৪১ AM

বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ছবির কাজ

ফাইল ছবি


আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। কিন্তু ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। ফলে বন্ধ রয়েছে ছবির কাজ।

গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ ছবির শ্যুটিং। তারপর কিছু অংশের শ্যুটিং শেষ করেন সালমান ও রাশমিকা। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে।

এরপর আসে আরেক বাধা! পাঁজরে চোট পান সালমান খান। তা নিয়েই অবশ্য শ্যুটিং চালিয়ে গেছেন নায়ক। এরপর ঘটে সালমানের বাড়িতে গুলিকাণ্ড। এতে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।

এতকিছুর পরও একটু একটু করে শ্যুটিংয়ের কাজ শেষ পর্যায়েই চলে এসেছিল। বাকি কাজটুকু সারার মধ্যেই শোনা গেল আরেক দুঃসংবাদ। এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং সেটে ফিরতে চান তিনি; ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।

এআর মুরুগাদস পরিচালিত ছবি ‘সিকান্দার’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্মাতাদের দাবি, অ্যাকশন ঘরানার এই ছবিতে নতুন অবতারে ধরা দেবেন সালমান। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনো কমতি রাখবে না বলেও জানিয়েছেন প্রযোজক।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন