ভক্তদের চা*পে প্রা ণ হা নি হতে পারে বাচ্চাদের, উ দ্বে গ সালমানের
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৭ PM

ভক্তদের চা*পে প্রা ণ হা নি হতে পারে বাচ্চাদের, উ দ্বে গ সালমানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৬:২৪:২০ AM

ভক্তদের চা*পে প্রা ণ হা নি হতে পারে বাচ্চাদের, উ দ্বে গ সালমানের

ছবি : সংগৃহীত


বহুদিন ধরেই লরেন্স বিশ্নোইয়ের নিশানায় সালমান খান। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই গত কয়েক দিনে জোরদার করা হয়েছে সালমান খানের নিরাপত্তা। 

যেকোনও জায়গাতেই সালমানের সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। শুধু আজ নয়। সালমান নাকি বরাবরই যে কোনও জনসভা বা অনুষ্ঠানে যেতে ভয় পান। বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নিয়ে তিনি চিন্তিত থাকেন।

যেকোনও অনুষ্ঠানে সালমান হাজির হলেই মুহূর্তে মানুষের ঢল নামে। উন্মত্ত ভিড়ের কারণে সেখানে কোনও অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই একটু বেশিই সতর্ক থাকেন ভাইজান।

২০১৪ সালে সালমানের ছবি ‘কিক’ মুক্তি পেয়েছিল। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি বিশেষ কারণে ছবির প্রচারে ভিড় এড়িয়ে চলেন।

বিশেষ করে শপিং মলের মতো জায়গা প্রচারের জন্য এড়িয়ে যান। এখানে মানুষ কেনাকাটা করতে আসে। স্বাভাবিকভাবেই ভিড় বেশি থাকে। তার উপর তাকে দেখলে মানুষ ছুটে আসে। সেই ভিড়ে বিপত্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

এই ভিড়ে শিশু ও প্রবীণেরা সমস্যায় পড়তে পারে বলে মনে করেন সালমান। প্রচারের জন্য বিভিন্ন শহরে যেতে হয় তারকাদের। সালমান যখন বিভিন্ন শহরে ভ্রমণ করতেন, তখন তার গাড়ির পিছু নেওয়া হয়।

ফলে ড্রাইভারও দ্রুত গাড়ি নিয়ে সেই এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। তবে এত দ্রুত গাড়ি চললে বাচ্চাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে বলে মনে করতেন সালমান। 

তাই ভাইজান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘এমন করবেন না। কারণ প্রচারের জন্য আমাদের বিভিন্ন শহরে যেতে হয়। রাস্তায় এভাবে গাড়ি চললে, কোনও বাচ্চার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এটা একদমই ঠিক নয়।’

বর্তমানে নিরাপত্তার জন্য অতিরিক্ত ভিড় বা জমায়েত এড়িয়ে চলেন সালমান। তবে কাজের ক্ষেত্রে কোনও হুমকিকেই তোয়াক্কা করেন না তিনি। জোর কদমে আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ করছেন অভিনেতা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে