ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘প্রিয় মালতী’
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ PM

ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘প্রিয় মালতী’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৪:২১:০৩ AM

ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘প্রিয় মালতী’

ফাইল ছবি


অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘প্রিয় মালতী টিমের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।’ পোস্টে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখা যাবে ‘প্রিয় মালতী’।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ছবি ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনায় রয়েছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক