সাইফের উপর হা ম লা কা রী র ভিডিও প্রকাশ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০২ PM

সাইফের উপর হা ম লা কা রী র ভিডিও প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১১:৫২:৫৭ AM

সাইফের উপর হা ম লা কা রী র ভিডিও প্রকাশ

ছবি : সংগৃহীত


বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ। 

ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে দেখা গেছে। এখনও তার পরিচয় জানা যায়নি, পুলিশ তাকে খুঁজছে। 

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। এ সময় তার কাঁধে ছিল ব্যাগ। এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়।

গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক