অভিনেতা সাইফকে ছু*রিকাঘা*তের ঘটনায় যুবক আ*টক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ PM

অভিনেতা সাইফকে ছু*রিকাঘা*তের ঘটনায় যুবক আ*টক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০১:৪২:৩৯ AM

অভিনেতা সাইফকে ছু*রিকাঘা*তের ঘটনায় যুবক আ*টক

ছবি সংগৃহীত


বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়।

ঘটনার পর মুম্বাই পুলিশ সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করে। এদিকে শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। 

এর আগে বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় মুম্বাই পুলিশ ডাকাতি, অনুপ্রবেশ এবং গুরুতর আঘাতের একটি মামলা দায়ের করেছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক