কারাগারের ভেতরে আসামিদের সাথে যুবদল নেতার সেলফি!
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৪ PM

কারাগারের ভেতরে আসামিদের সাথে যুবদল নেতার সেলফি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৪:২২:১৩ AM

কারাগারের ভেতরে আসামিদের সাথে যুবদল নেতার সেলফি!

কারাগারে আসামিদের সাথে ছবি তুলে ফেসবুকে এই ছবিটি পোস্ট করেন আবুল কালাম মিটু। ছবি: সংগৃহিত


হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি আসামিদের সঙ্গে এক দর্শনার্থীর সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কারা ফটকের ভেতরে এক কারারক্ষীর সাথেও সেলফিতে দেখা যায় ওই দর্শনার্থীকে।

অভিযোগ রয়েছে, এই কারাগারে আসামিদের সাথে ভিআইপি রুমে দেখা করা, মোবাইল নিয়ে প্রবেশ করা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, বাড়ি থেকে রান্না করা খাবার সরবরাহসহ টাকার বিনিময়ে সকল ব্যবস্থাই রয়েছে সেখানে।

নিয়ম অনুযায়ী জেলা কারাগারে নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় দর্শনার্থীদের মোবাইল ফোন বাইরে রেখে যেতে হয়। এ কারণে কারাগারের প্রধান ফটকের গার্ড সবাইকে তল্লাশী করে ভেতরে প্রবেশ করতে দেন। ফলে সকল দর্শনার্থীকে পাশের বিভিন্ন দোকানে ১০-১৫ টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র রেখে যেতে হয়।

অভিযোগ উঠেছে, কারাগারে দায়িত্বরতদের টাকা দিলেই এই নিয়মের ব্যত্তয় ঘটে। নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে মোবাইল নেয়াসহ বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা পাওয়া যায়।

অপরদিকে টাকা না দিলে বন্দিদের সাথে সাক্ষাতপ্রার্থী স্বজনদের সাথে কারারক্ষীদের দুর্ব্যবহারতো রয়েছেই।

সোমবার আবুল কালাম মিটু নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় বেশ কয়েকটি ছবি। যাতে দেখা যায় কারাগারের অভ্যন্তরে কারাবন্দি আসামিদের সাথে একটি সেলফি। যদিও লোহার ঘন ঘন রডের কারণে আসামিদের ছবি স্পষ্ট নয়। তবে তিনি ছবির ক্যাপশনে লিখেন, ‘কারাবন্দি নেতাদের দেখতে হবিগঞ্জ জেলা কারাগারে আজ’।

এছাড়াও কারা ফটকের ভেতরে এক কারারক্ষীর সাথেও সেলফিতে দেখা যায় তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, কারাগারে সেলফিতে ভাইরাল হওয়া ফেসবুক আইডিটি নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু'র। 

ছবিটি সেফবুকে আপলোড দেয়ার পর নানা সমালোচনা ও কারাগারের ভেতরে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো মতিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার