চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরুসহ যুবক আটক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৫ PM

চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরুসহ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৯:২৫:৪৯ AM

চুনারুঘাট সীমান্তে ভারতীয় গরুসহ যুবক আটক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান বাজার টিলা মাঠ থেকে ভারতীয় ২টি গরু সহ সুজন ঝরা (২৫) নামে এক চোরাই কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। সুজন ঝরা নলুয়া চাবাগান এলাকার পরেশ ঝরার ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর)  তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে  বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান,  মঙ্গলবার ভোর সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত সীমান্ত এলাকায় ভারতীয় গরু পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায় ও সহকারী উপপরিদর্শক  উত্তম কুমার ঘোপ সহ একদল পুলিশ  নালুয়া চা বাগান বাজার টিলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে  অবৈধ ভাবে ভারতীয় ২টি গরু সহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয় ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয় তার সহযোগীরা পালিয়ে যায়। ওসি আরো বলেন সীমান্তে  চোরাচালান বন্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত আছে।

এম সি



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার