আন্তঃক্যাডার বৈষম্য নিরসন বৃন্দাবন কলেজে শিক্ষকদের টানা কর্মবিরতি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ PM

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন বৃন্দাবন কলেজে শিক্ষকদের টানা কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ১২:৩২:৪২ PM

 আন্তঃক্যাডার বৈষম্য নিরসন বৃন্দাবন কলেজে শিক্ষকদের টানা কর্মবিরতি

ছবি : নিজস্ব


আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপারনিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। এ সময় তাদের কলেজ ক্যাম্পাসের বটতলায় বসে থাকতে দেখা যায়। জানা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এ কর্মবিরতি পালিত হচ্ছে।

বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির জানান, শিক্ষকরা ক্যাম্পাসে উপস্থিত থাকলেও কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি।

শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক তোফাজ্জল আলী বলেন, শিক্ষকদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলা বিভাগের প্রভাষক মিলি আক্তার তমা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিন গত বুধবার সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষকরা তাদের দাবি-দাওয়া নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার