যু দ্ধ বিরতি চু ক্তিতে সম্ভাবনা: ট্রা ম্প-নে*তানিয়াহু বৈঠক আজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ PM

যু দ্ধ বিরতি চু ক্তিতে সম্ভাবনা: ট্রা ম্প-নে*তানিয়াহু বৈঠক আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৪:৩৩:৫১ PM

যু দ্ধ বিরতি চু ক্তিতে সম্ভাবনা: ট্রা  ম্প-নে*তানিয়াহু বৈঠক আজ

ছবি : ফাইল ফটো


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘এই সপ্তাহেই চুক্তি’ হতে পারে।

অন্যদিকে, গতকাল রবিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার শুরু হয়। আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দিদের মুক্তি বিষয়ে সমঝোতা করা।

নেতানিয়াহুর সফর প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের জানান, একটি চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই অনেক জিম্মিকে মুক্ত করেছি। যারা এখনো গাজায় আটক রয়েছেন, তাদের মধ্যে অনেককে শিগগিরই মুক্ত করা হবে।

এদিকে, ওয়াশিংটনে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘নিশ্চিতভাবেই চুক্তিকে এগিয়ে নিতে সাহায্য করবে।’প্রায় দু’বছর ধরে চলমান গাজা যুদ্ধে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। 

নেতানিয়াহু বলেন, দোহায় পাঠানো প্রতিনিধিদের তিনি ‘স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন, যাতে ‘সমঝোতার শর্তাবলীর মধ্যে থেকে চুক্তিতে পৌঁছানো যায়।’এর আগে তিনি অভিযোগ করেন, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসমর্থিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে হামাসের কিছু ‘অগ্রহণযোগ্য’ দাবি অন্তর্ভুক্ত ছিল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ