জকিগঞ্জ ও জৈন্তাপুরে ভা*রতীয় পণ্যসহ আ*টক ৫
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ PM

জকিগঞ্জ ও জৈন্তাপুরে ভা*রতীয় পণ্যসহ আ*টক ৫

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০২:৫৫:১০ PM

জকিগঞ্জ ও জৈন্তাপুরে ভা*রতীয় পণ্যসহ আ*টক ৫


সিলেটের জকিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, শাড়ি, লেহেঙ্গা ও কম্বলসহ পাঁচজনকে আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। অভিযানে জব্দকৃত পণ্যের সিজারমূল্য ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে ৩০০ গজ ভেতরে বড়চালিয়া রহমত কমিউনিটি এলাকার পাকা সড়কে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮৫ পিস ভারতীয় ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশার সিজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, মঙ্গলবার ভোর রাত ৩টা ১৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার লামনী গ্রামে যৌথভাবে অভিযান চালায় জৈন্তাপুর বিওপির টহলদল ও জৈন্তাপুর থানার পুলিশ। এ অভিযানে দুইজনকে আটকসহ ২৪টি ভারতীয় শাড়ি ও ৬টি লেহেঙ্গা জব্দ করা হয়, যার সিজারমূল্য ১ লাখ ২ হাজার টাকা।

এ ছাড়া সোমবার জৈন্তাপুর বিওপি'র আরেকটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার টাকা।

জব্দকৃত ইয়াবা, অটোরিকশা, শাড়ি ও লেহেঙ্গা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮
সিলেটসহ আট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা