সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদ শূন্য থাকায় ওয়ার্ডবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এই প্রেক্ষিতে ওই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ, নাগরিক পরিষেবা এবং ওয়ার্ডবাসীর সমস্যাগুলো নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রবিবার রাতে ওয়ার্ডের একটি বাড়িতে স্থানীয় মুরুব্বি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সমাজসেবক ও মুরুব্বি চান মিয়া।
এতে আগামী নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে চান মিয়াকে সমর্থন করে সদস্যশূন্য ওয়ার্ডের উন্নয়নে এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সাধারণ মানুষ সম্মিলিতভাবে সমাধান খুঁজতে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওয়ার্ডের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প রাস্তা, ড্রেন, লাইটিং এর অগ্রগতি পর্যালোচনা করে নাগরিক সমস্যা সমাধান, মাদক, সন্ত্রাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্ডের সমস্যা সমাধানে ওয়ার্ডবাসীর সহযোগিতায় চান মিয়াকে সাথে নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী তাজ উদ্দিন, সমাজসেবক ফাতই আলম, সজিব আহমদ, সিরু মিয়া, বাবুল মিয়া, তফুর আলী, ওলিউর রহমান, কামাল আহমদ, ময়না প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




