খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে হেলাল উদ্দিনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৪ PM

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে হেলাল উদ্দিনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৮:৫৯:৫২ PM

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে হেলাল উদ্দিনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, কারানির্যাতিত ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গোয়াইনঘাট কেন্দ্রীয় মডেল মসজিদে খতমে কুরআন এবং উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. এ. মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলাল উদ্দিন আহমেদ।

সিলেট জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ সিদ্দিকী, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর আলী, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম (মেম্বার), ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমির হোসেন আমির, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আব্দুল জলিল ও শামসুউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও ছোয়াব আলী (সাবেক মেম্বার), গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাহমুদুল হাসান শেরগুল, সদস্যসচিব মাওলানা খসরু, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য কামাল আহমেদ, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন সিরাজী, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, আসাদুর রহমান, সালমান আহমেদ, সাইফুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ