ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) পলাশ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর নবীর বদলি উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় আয়োজিত অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুর রহমান খান'সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, এসআই পলাশ ও এএসআই নুর নবী তাঁদের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের অবদান রয়েছে। বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ ও সহযোগিতাপূর্ণ মনোভাব তাঁদেরকে সহকর্মী ও জনগণের কাছে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
বিদায়ী কর্মকর্তারা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, কোম্পানীগঞ্জ থানায় কর্মরত সময়টা তাঁদের জীবনের এক স্মরণীয় অধ্যায়। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের ভালোবাসা তাঁরা আজীবন হৃদয়ে ধারণ করবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




