ছবি:সংগৃহীত
সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।’
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে পর্যটক নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিল।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




