ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট করপোরেশন ও সদর উপজেলা) আসনে মনোনয়ন প্রত্যাশী ১০ জনের মধ্যে ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে একজনের মনোনয়নপত্র।
শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়।
আসনটিতে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাসদের প্রণব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, গণঅধিকার পরিষদের আকমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান এবং সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। যচাই-বাছাই শেষে একজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




