সিলেটের ছয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৬ PM

কারা বৈধ, কারা বাতিল ও কারা স্থগিত-এক নজরে

সিলেটের ছয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১২:৪৯:৪০ AM

সিলেটের ছয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোথাও অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, আবার কোথাও বাতিল ও স্থগিতের সিদ্ধান্ত এসেছে। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি হওয়া এবং কাগজপত্রের অসঙ্গতিসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল বা স্থগিত করা হয়েছে।

 সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা)

বৈধ মনোনয়ন (৯ জন):

খন্দকার আবদুল মুক্তাদির (বিএনপি), মাওলানা হাবিবুর রহমান (জামায়াতে ইসলামী), মোহাম্মদ আনোয়ার হোসেন (কমিউনিস্ট পার্টি)

প্রণব জ্যোতি পাল (বাসদ), মো. শামীম মিয়া (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), আকমল হোসেন (গণঅধিকার পরিষদ), মাহমুদুল হাসান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), তাজুল ইসলাম হাসান (খেলাফত মজলিস), সঞ্জয় কান্তি দাস (সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী)

স্থগিত:

এহতেশামুল হক (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) (দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণ না থাকায়)


 সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ)

বৈধ মনোনয়ন:

রলাকমান আহমদ (জামায়াতে ইসলামী), মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি), নুরুল হুদা জুনেদ (জাতীয় নাগরিক পার্টি), দিলওয়ার হোসাইন (খেলাফত মজলিস), রেদওয়ানুল হক চৌধুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মুসলেহ উদ্দীন রাজু (বাংলাদেশ খেলাফত মজলিস)

স্থগিত:

এম এ মালিক (বিএনপি) (দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রের জটিলতায়)

বাতিল:

মোস্তাকিম রাজা (স্বতন্ত্র), মাইনুল বাকর (স্বতন্ত্র) (এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল)


 সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ)

বৈধ মনোনয়ন:

আরিফুল হক চৌধুরী (বিএনপি) মো. জয়নাল আবেদীন (জামায়াতে ইসলামী), মো. রাশেদ উল আলম (জাতীয় নাগরিক পার্টি), জহিরুল ইসলাম (গণঅধিকার পরিষদ), মুফতি আলী হাসান উসামা (খেলাফত মজলিস)

স্থগিত:

মোহাম্মদ মুজিবুর রহমান (জাতীয় পার্টি) (কেন্দ্রীয় কমিটির কাগজপত্রে অসঙ্গতি)

বাতিল:

মাওলানা সাইদ আহমদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) (প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকায়)


 সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট)

বৈধ মনোনয়ন:

উবায়দুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), হাফিজ মো. আনওয়ার হোসাইন খান (জামায়াতে ইসলামী), মামুনুর রশীদ (স্বতন্ত্র), মো. বিলাল উদ্দিন (বাংলাদেশ মুসলিম লীগ), মুফতি মোহাম্মদ আবুল হাসান (খেলাফত মজলিস)

বাতিল:

সাউফুদ্দিন খালেদ (স্বতন্ত্র) (ঋণ খেলাপি হওয়ায়)


সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ)

বৈধ মনোনয়ন:

এমরান আহমদ চৌধুরী (বিএনপি), মোহাম্মদ সেলিম উদ্দিন (জামায়াতে ইসলামী), মোহাম্মদ আব্দুন নূর (জাতীয় পার্টি)

স্থগিত:

ফয়সল আহমদ চৌধুরী (বিএনপি), জাহিদুর রহমান (গণঅধিকার পরিষদ)

বাতিল:

মো. ফখরুল ইসলাম (স্বতন্ত্র) (এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল)

জৈন্তা বার্তা/ ওয়াদুদ