সিলেটে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতি*ল
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৭ PM

সিলেটে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতি*ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ০৭:৫৩:৫০ PM

সিলেটে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতি*ল

ছবি:সংগৃহীত


সিলেটের বিভিন্ন সংসদীয় আসনে আরও চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে দু’জন বিএনপি, একজন জাতীয় পার্টি এবং একজন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী। অন্যদিকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সিলেটের ছয়টি সংসদীয় আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের সুযোগ দেওয়ার পর রবিবার পুনরায় যাচাই করে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আসনভিত্তিক বৈধ ঘোষিত প্রার্থীরা

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ):  এমএ মালিক - বিএনপি মনোনীত প্রার্থী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার): ফয়সল আহমদ চৌধুরী - বিএনপি মনোনীত প্রার্থী, মো. জাহিদুর রহমান - গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) মুজিবুর রহমান ডালিম - জাতীয় পার্টি মনোনীত প্রার্থী


মনোনয়ন বাতিল

সিলেট-১ আসন: এহতেশামুল হক - জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিনি আপিল করার সুযোগ পাবেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন অফিস।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ