সিলেটে অবস্থানরত কুলাউড়ার সর্বসাধারণের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
রবিবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর একটি রেস্তোরাঁয় সিলেটে অবস্থানরত কুলাউড়াবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, সিলেট মহানগরী জামায়াতের শূরা সদস্য নজরুল ইসলাম সুয়েব, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান, নজরুল ইসলাম সুয়েব, সিলেট মহানগরী উলামা বিভাগের সভাপতি মাওলানা এটিএম সুলেমান, সিলেট মহানগরী পেশাজীবী ফোরামের সেক্রেটারি জহির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আমাদের সকলের উদ্দেশ্য একটাই- আমরা কুলাউড়াকে নিয়ে কাজ করতে চাই। কুলাউড়ার উন্নয়নে কাজ করতে চাই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ এবং উন্নত কুলাউড়া গড়ার স্বপ্ন বুকে লালন করি। আমরা আশা করি, আপনারাও সেই স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হবেন ইনশাআল্লাহ।
জৈন্তা বার্তা/আরআর




