ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে সাধারণ জনগণের মধ্যে গণভোটের নিয়মাবলি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
ভোটের দিন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানের বিষয়ে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে গণভোটের পদ্ধতি, নিয়ম-কানুন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাঈমা নাদিয়া এবং সহকারী প্রকৌশলী রাজিব বড়-য়া।
সভায় আরও উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




