ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মই প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল সর্বস্তরের মানুষের সঙ্গে কুশলবিনিময় করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট নগরের মজুমদার-চৌকিদেখি রোড এলাকায় এ কুশলবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রণব জ্যোতি পালের সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ নেতা মামুন বেপারি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহসভাপতি শহীদ আহমদ, সহসাধারণ সম্পাদক মনজুর আহমদ, স্থানীয় শ্রমিক নেতা তুহিন আহমদ, আমিন মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, ‘দেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সাধারণ মানুষের তীব্র অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন চায়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট থেকে উত্তরণে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যে মই প্রতীকে ভোট দিয়ে বাসদকে শক্তিশালী করার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




