প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিণে ৩-টিম ফুটবল লিগ টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৫ PM

প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিণে ৩-টিম ফুটবল লিগ টুর্নামেন্টের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১০:২০:৪৬ PM

প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিণে ৩-টিম ফুটবল লিগ টুর্নামেন্টের উদ্বোধন

ছবি:সংগৃহীত


প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিণে ৩-টিম ফুটবল লিগ টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি, যুক্তরাষ্ট্র-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সভাপতি কয়েস উদ্দিন সুলতানের সভাপতিত্বে এবং কামরান উদ্দিন বাদলের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি, ইউএস-এর উপদেষ্টা ও ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাবেক খেলোয়াড় মোহাম্মদ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামাল বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রবাসে থেকেও গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি, ইউএস যেভাবে দেশের ক্রীড়াঙ্গনে সহযোগিতা করে যাচ্ছে, তা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে-এটাই আমাদের প্রত্যাশা।’

স্বাগত বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, ‘এ টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলা’ তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীরা ভবিষ্যতেও দেশের যুব সমাজকে এগিয়ে নিতে এ ধরনের ক্রীড়ামূলক আয়োজনে পাশে থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেইটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি, ইউএস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ রহমান এবং নির্বাহী সদস্য ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ছানা মিয়া, ওসমান মিয়া, জাহেদ রহমান, সাহনাজ আহমদ, সোহেল আহমদ, কাদির আহমদ, সেলিম আহমদ, মাহতাব উদ্দিন, সেবক তালুকদার, আব্দুল আহাদ, আব্দুল আলীম আনা, সাহানুর আহমদ, বদরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা।

উদ্বোধনী ম্যাচে সিলেট জেলার ফুটবলের দুই শক্তিশালী দল ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র ও বৃহত্তর জৈন্তা উপজেলা দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র জয়লাভ করে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ