ছবি:সংগৃহীত
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।
সোমবার (৫ জানুয়ারি) সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর ও আখালিয়া নতুন বাজার ব্রাহ্মণ শাষন এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া তাঁর জীবনের পুরো সময়টাই দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
শিবগঞ্জ সাদিপুর এলাকার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলু, ওয়াহিদুজ্জামান চৌধুরী বাবুল, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন কয়েস, সাবেক কাউন্সিলর মো. আব্দুল রকিব তুহিন, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেক আহমদ ও হারুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
অপরদিকে আখালিয়া নতুন বাজার ব্রাহ্মণ শাষন এলাকার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন, সভাপতি সবুর আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চাঁন মিয়ার বাচ্চু মিয়া, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা দিলোয়ার হোসেন জয়, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবসহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




