আপোষহীন দেশনেত্রীর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: কয়েস লোদী
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৫ PM

আপোষহীন দেশনেত্রীর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০১:০৬:৪১ AM

আপোষহীন দেশনেত্রীর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আপোষহীন গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আমাদের মধ্যে শারীরিকভাবে না থাকলেও তাঁর রেখে যাওয়া আদর্শই ভবিষ্যৎ পথ দেখাবে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার ব্রাহ্মণ শাষন এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মহানগরীর ৮নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়েস লোদী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয়, তিনি একটি দর্শন ও ইতিহাস। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ তাঁর জন্য শোকাহত। সব ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার যে মানবিক দর্শন তিনি রেখে গেছেন, তা আমাদের অনুসরণ করতে হবে ‘ তিনি সবাইকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবের সার্বিক সহযোগিতায় ৮নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক দিলারা বেগমের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন, সভাপতি সবুর আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চাঁন মিয়ার বাচ্চু মিয়া, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা দিলোয়ার হোসেন জয়, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি এবং মহানগর মহিলা দলের সহ-সভাপতি রুবী চৌধুরী।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নতুন বাজার এলাকার বিশিষ্ট মুরব্বী, স্থানীয় ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব, নারী নেত্রী ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা মো. রায়হান উদ্দিন। দোয়া মাহফিল শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ