গোলাপগঞ্জে রাস্তা থেকে অ*বৈধ তোরণ অপসারণ
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৫ PM

গোলাপগঞ্জে রাস্তা থেকে অ*বৈধ তোরণ অপসারণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০১:০১:০৯ PM

গোলাপগঞ্জে রাস্তা থেকে অ*বৈধ তোরণ অপসারণ


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রাম এলাকায় সরকারি রাস্তার ওপর অবৈধভাবে নির্মাণাধীন একটি তোরণ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৫ জানুয়ারি) উপজেলার ২নং জে.এল. এর অন্তর্গত বানীগ্রাম মৌজার বি.এস. ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত ২৯৮ নম্বর দাগভুক্ত ০.৩১ একর রাস্তা শ্রেণিভুক্ত সরকারি জমিতে নির্মাণাধীন তোরণের দুই পাশের পিলার অপসারণ করা হয়। 

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, সরকারি জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর