বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৯ PM

বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০১:২৫:৩৫ PM

বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রতীকী ছবি


ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য বুধবার (৭ জানুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের সোনারপাড়া মজুমদারপাড়া দর্জিপাড়া পূর্ব মিরাবাজার খারপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে জানিয়ে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

জৈন্তা বার্তা/আরআর