সুনামগঞ্জে সা*জাপ্রাপ্ত আ*সামি ই*য়াবাসহ গ্রে*প্তার
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৯ PM

সুনামগঞ্জে সা*জাপ্রাপ্ত আ*সামি ই*য়াবাসহ গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০১:৪৬:৪৫ PM

সুনামগঞ্জে সা*জাপ্রাপ্ত আ*সামি ই*য়াবাসহ গ্রে*প্তার


সুনামগঞ্জে মাসুক মিয়া (২৮) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার হালাবাদী গ্রামের হারুন অর রশীদের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে, র‌্যাব সোমবার (৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে মাসুককে গ্রেপ্তার করে। পরে র‌্যাব তার পরিহিত জ্যাকেটে তল্লাশি চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ৮৭০ পিস ইয়াবা জব্দ করে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাসুক মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। সেই সাথে তাহিরপুর থানার বিশেষ ট্রাইব্যুনাল ৭৮/১৫নং মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

জৈন্তা বার্তা/আরআর