সিলেটে পা*ইপগান ও বো*মা উদ্ধার
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৪ PM

সিলেটে পা*ইপগান ও বো*মা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০২:২৮:৩৭ PM

সিলেটে পা*ইপগান ও বো*মা উদ্ধার

প্রতীকী ছবি


ঢাকা–সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকায় যাত্রী ছাউনির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৯।

অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল পুলিশকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও ১ নম্বর সড়কের অটোবি কারখানার আশপাশের এলাকায় অস্ত্র ও বোমা পাওয়ার সম্ভাবনার খবর পায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক-সংলগ্ন যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায় এবং ছাউনির বসার জায়গার নিচে রাখা একটি সাদা শপিং ব্যাগের ভেতর থেকে পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে।

র‌্যাব বলছে, অস্ত্র ও বোমার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উদ্ধারকৃত পাইপগান ও পেট্রোল বোমা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে র‌্যাবের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা সাধারণ ডায়েরির মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। ঘটনার বিষয়ে থানায় জিডি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর