ছবি:সংগৃহীত
সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, উচ্চতর গবেষণা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও এগিয়ে নিতে হবে। গবেষণা ও আত্মবিশ্বাস ছাড়া চিকিৎসা পেশায় টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও হোমিওপ্যাথি চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে হোমিওপ্যাথির কার্যকারিতা প্রমাণে গবেষণার বিকল্প নেই। আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বাড়াতে পারলে হোমিওপ্যাথি চিকিৎসকরা সমাজে আরও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে এবং প্রভাষক ডা. মুঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক, প্রভাষক ডা. আবুল হাসান চৌধুরী, প্রভাষক ডা. নাজমুল হক, প্রভাষক ডা. শফিকুল ইসলাম, প্রভাষক ডা. আমেনা আক্তার, মেডিকেল অফিসার ডা. বাবলি দেবী সিনহা ও ডা. মালা রাণী দে, প্রভাষক ডা. ফরহাদ আহমদ, প্রভাষক ডা. এম এম ইকবাল হোসেন, প্রভাষক ডা. মোবারক হোসাইন এবং প্রভাষক ডা. আছকির মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. রওশন জাহান, প্রভাষক ডা. লবিবুর রহমান, প্রভাষক ডা. শফি উদ্দিন এবং প্রভাষক ডা. আবদুল্লাহ আল জাবেদ খান।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




