ছবি:সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বালাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মঙলবার(৬জানুয়ারী) বাদ যুহর উপজেলাসদরের মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীন-সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক। তিনি, রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক অভিভাবক পরিনত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের প্রতীক। মানুষের অধিকার আদায়ে রাজপথে, আন্দোলন সংগ্রামে তার অবদান রয়েছে।
বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। আমরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমীর আলীর পরিচালনায় দোয়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্লাব সভাপতি জিল্লুর রহমান জিলু, সহ সভাপতি সাহাব উদ্দিন শাহিন । দোয়া পরিচালনা করেন ডি,এন,হাইস্কুল মসজিদের ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য আতাউর রহমান কাওছার এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্য হোসাইন আহমদ জাহিদ। ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




