বালাগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:০৯ PM

বালাগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৮:৫২:৫৮ PM

বালাগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের প্রস্তুতি ও দায়িত্ব সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। একই সঙ্গে তিনি বালাগঞ্জ উপজেলার চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সদস্য আতাউর রহমান কাওছার এবং সদস্য হোসাইন আহমদ জাহিদ।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ