ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের রাজনৈতিক জীবনের মহিরুহ। তাঁর রেখে যাওয়া আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে আমাদের অভিভাবকসম নেত্রীর আত্মা কষ্ট পায়। বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। সে কারণেই তাঁকে স্বৈরশাসকের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। অন্যদিকে, তিনি দেশবাসীর অগাধ ভালোবাসায় সিক্ত হয়েছেন। আল্লাহ তায়ালা এসব ত্যাগ ও কষ্টের ওসিলায় আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন।
৭ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বি আনাই মিয়ার বাড়িতে রাত ৮টায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব খান (মাস্টার)।
শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আল নবী চৌধুরী শিপন।
এ ছাড়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শামিম আহমদ, কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, শেওলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছিত, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল লতিফ খান, সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য তানভীর আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি হোসেন আহমদ দুলন, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোলা হোসেন সুবাস, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




