গোলাপগঞ্জে এলপিজি গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কো*র্ট, জরি*মানা ৭ হাজার টাকা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:০৯ PM

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কো*র্ট, জরি*মানা ৭ হাজার টাকা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৯:৪৮:৩৫ PM

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কো*র্ট, জরি*মানা ৭ হাজার টাকা

ছবি:সংগৃহীত

 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এলপিজি গ্যাসের মজুদ, মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ, সিলেট। 

অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা আইন) ২০০৯-এর ১০৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মোট ২টি মামলায় সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ