সিলেটে নি*খোঁজ স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রেপ্তার ২
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:১০ PM

সিলেটে নি*খোঁজ স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০১:৫৬:২৪ PM

সিলেটে নি*খোঁজ স্কুলছাত্রী উ*দ্ধার, গ্রেপ্তার ২


সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রী অপহৃত হওয়ার ৩০ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই স্কুলছাত্রী (১৫) ‍উদ্ধার ও ২ তরুণকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) ও একই থানাধীন কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার মোগলাবাজারের ৯ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের সামনে থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই তরুণকে গ্রেপ্তার করেন।

বুধবার (৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মনির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর পরই জিডি সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর