ছবি:সংগৃহীত
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ১৪৮টি অবৈধ ভারতীয় প্রিন্টের কম্বলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক রাত ৪টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন পিরোজপুর এলাকায় দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৪৮টি অবৈধ ভারতীয় প্রিন্টের কম্বল জব্দ করা হয় এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ ৪৪ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। জব্দ তালিকা অনুযায়ী কম্বলগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল মিয়া (২৮), মো. বিজয় মিয়া ওরফে তারেক (২০), পিতা মো. ইব্রাহিম মিয়া ও মাতা সাদিয়া বেগম। উভয়ের বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানার কাজীবাড়ী এলাকার মূলপাড়ায়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




