ছবি:সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তরুণদের প্রথম ভোট সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করা উচিত। এতে দেশ গড়ার অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তিনি বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের সমর্থন আমাদের আন্দোলন ও সংগ্রামকে আরও গতিশীল করবে।’ গত মঙ্গলবার দক্ষিণ সুরমার জালালপুরে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার অধীন সিলেট-৩ সংসদীয় আসনের তিনটি শাখার উদ্যোগে আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। তিনি ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধের জায়গা থেকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের এবং দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান সায়মন, সেক্রেটারি তোফায়েল আহমদ, সাহিত্য ও কলেজ সম্পাদক এম আহমেদ আমীম, স্কুল ও প্রচার সম্পাদক আবু তাহের চৌধুরী, এইচআরডি ও প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন, দাওয়াহ সম্পাদক ইয়াছিন আহমদ, পরিকল্পনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু তাহের, ছাত্রশিবির ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফুর রহমান ত্বোহা, বালাগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আবেদ আলী, মোগলাবাজার থানা পূর্ব শাখার সভাপতি আবু ছায়েদ রায়হান এবং মোগলাবাজার থানা পশ্চিম শাখার সভাপতি তোফায়েল আহমদ।
আলোচনা সভা ও ছাত্রসমাবেশে বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে আদর্শিক রাজনীতি ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




