সিলেট সীমান্তে বিজিবির অ ভি যা ন ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২০ PM

সিলেট সীমান্তে বিজিবির অ ভি যা ন ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৪:১৫:২৬ PM

সিলেট সীমান্তে বিজিবির অ ভি যা ন ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সংগৃহিত


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বৃহস্পতিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হশ,গোপন সংবাদের ভিত্তিতে ০৭ ও ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ি, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ জব্দ করা হয়।এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছ আটক করা হয়।

এ ছাড়াও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১,১৭,০৮,৭০০ টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা