বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫১ PM

বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ০৯:২৫:৫৬ PM

বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু

শুক্রবার সকালে পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উল্টো নির্দেশ ও বল নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতা


বিয়ানীবাজারে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি ও বাৎসরিক উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলার আয়োজনে এ উৎসবের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উৎসবের প্রথম দিন ৯ জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উল্টো নির্দেশ ও বল নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পরিষদের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল ১০ জানুয়ারি শনিবার সকাল ৮টায় স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এদিন চিত্রাঙ্কন, বৈদিক মন্ত্রপাঠ ও ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ শেষে আলোচনা সভা, বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আরাত্রিক ও জপধ্যানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি সমাপ্ত হবে।

এদিকে, আগামী ১২ জানুয়ারি সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কর্তন ও ভজন সঙ্গীতের আয়োজন করা হয়েছে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাৎসরিক পড়ালেখার ব্যয় বহন করা হবে। তারা আরও জানান, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে সচেতনতা বৃদ্ধি করাই এ উৎসবের মূল লক্ষ্য।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ